মধ্যপ্রাচ্য সংঘাত ও ভারতের জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন শশী থারুর

মধ্যপ্রাচ্য সংঘাত ও ভারতের জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন শশী থারুর

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ভারত সরাসরি যুদ্ধে না জড়ালেও, প্রবাসী ভারতীয়দের নিরাপত্তা ও জ্বালানি সংকটের ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। তিনি জানান, উপসাগরীয় অঞ্চলে প্রায় এক কোটি ভারতীয় বসবাস করেন, যাদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার হওয়া উচিত।

এছাড়া রুশ তেল আমদানিতে মার্কিন প্রশাসনের অস্থায়ী ছাড়ের বিষয়টিও উঠে আসে। থারুর বলেন, অর্থনৈতিক বাস্তবতার নিরিখে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। হরমুজ প্রণালী দিয়ে ভারত প্রচুর জ্বালানি আমদানি করে, তাই এই অঞ্চলে অস্থিরতা ভারতের অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *