মধ্যরাতে নির্বাচন কমিশনের বড় পদক্ষেপ, অনলাইনে নতুন ভোটার তালিকায় নিজের নাম খুঁজুন এইভাবে

মধ্যরাতে নির্বাচন কমিশনের বড় পদক্ষেপ, অনলাইনে নতুন ভোটার তালিকায় নিজের নাম খুঁজুন এইভাবে

সোমবার ঘড়ির কাঁটা ১২টা ছোঁয়ার আগেই বছরের প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। হাইকোর্টের কড়া নির্দেশ মেনে দ্রুততার সাথে এই তালিকা আপলোড করা হয়েছে কমিশনের পোর্টালে। সিইও মনোজ আগরওয়াল জানিয়েছেন, ই-সাইন সহ দীর্ঘ যান্ত্রিক প্রক্রিয়ার কারণে তালিকা প্রকাশে কিছুটা রাত হয়েছে।

বর্তমানে এই তালিকায় নাম সংযোজন ও বিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য শুধুমাত্র অনলাইনেই দেখা যাচ্ছে। মঙ্গলবার থেকে এই তালিকার প্রিন্ট কপি পাওয়া যাবে। আদালতের নির্দেশ অনুযায়ী যে সমস্ত বিচারাধীন ভোটারের তথ্য হাতে এসেছে, স্বচ্ছতা বজায় রাখতে ই-সাক্ষর সম্পন্ন হওয়া মাত্রই তা সার্ভারে তুলে দেওয়া হয়েছে। ভোটাররা কমিশনের অফিসিয়াল লিঙ্কে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহজেই নিজেদের নাম যাচাই করে নিতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *