মমতার উত্তরবঙ্গ সফরের মাঝেই বিজেপিতে গ্রেটার কোচবিহার নেতা, প্রাক্তন তৃণমূল বিধায়ক

মমতার উত্তরবঙ্গ সফরের মাঝেই বিজেপিতে গ্রেটার কোচবিহার নেতা, প্রাক্তন তৃণমূল বিধায়ক

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন উত্তরবঙ্গ সফরে ব্যস্ত, ঠিক তখনই কোচবিহারের রাজনীতিতে আছড়ে পড়ল বড়সড় এক সুনামি। মঙ্গলবার কলকাতায় বিজেপির রাজ্য সদর দপ্তরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের হাত ধরে গেরুয়া শিবিরে যোগ দিলেন রাজবংশী সমাজের প্রভাবশালী মুখ বংশীবদন বর্মন এবং তৃণমূলের প্রাক্তন বিধায়ক অর্ঘ্য রায়প্রধান। সঙ্গে পদ্ম পতাকা হাতে তুলে নিলেন মেখলিগঞ্জ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বাপ্পা মণ্ডলও।

শুভেন্দু অধিকারী এই দলবদলকে মুখ্যমন্ত্রীর জন্য বিজেপির ‘বিশেষ উপহার’ বলে কটাক্ষ করেছেন। রাজবংশী ভোটব্যাঙ্কে বংশীবদনের বিশাল প্রভাব এবং হলদিবাড়ির দাপুটে নেতা অর্ঘ্য রায়প্রধানের ব্যক্তিগত জনভিত্তি আসন্ন নির্বাচনে কোচবিহারের সমীকরণ সম্পূর্ণ বদলে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বংশীবদন নিজে ভোটে না দাঁড়ালেও তাঁর অনুগামীরা সরাসরি বিজেপিকে সমর্থনের বার্তা দিয়েছেন। অন্যদিকে, দল ছাড়ার পরই শাসকদলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন অর্ঘ্য রায়প্রধান। ভোটের মুখে উত্তরবঙ্গের রাজনীতিতে এই ‘হেভিওয়েট’ রদবদল তৃণমূলের দুশ্চিন্তা কয়েক গুণ বাড়িয়ে দিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *