মমতার দুর্গ ভবানীপুরে মোদীর মেগা রোড শো! ২০২৬-এর মহাযুদ্ধে কি ব্যাকফুটে তৃণমূল?

মমতার দুর্গ ভবানীপুরে মোদীর মেগা রোড শো! ২০২৬-এর মহাযুদ্ধে কি ব্যাকফুটে তৃণমূল?

বাংলার বিধানসভা নির্বাচন ঘিরে এবার পারদ তুঙ্গে। ২০২৬-এর মসনদ দখলে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে ১০ থেকে ১২টি হাইভোভোল্টেজ সভা ও রোড শো করতে চলেছেন। সূত্রের খবর, খাস কলকাতায় মমতার কেন্দ্র ভবানীপুর ঘিরেই তৈরি হয়েছে বিজেপির বিশেষ ‘মাস্টারপ্ল্যান’। রামনবমীর পরেই ঝোড়ো প্রচারে নামছে গেরুয়া শিবির।

প্রধানমন্ত্রীর পাশাপাশি অমিত শাহ থাকছেন ডজনখানেক কর্মসূচিতে। সঙ্গে যোগী আদিত্যনাথ, জেপি নাড্ডা এবং নীতিন নবীনের মতো হেভিওয়েট নেতারাও চষে বেড়াবেন বাংলা। মিঠুন চক্রবর্তী থেকে শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ— তারকা প্রচারকদের তালিকাও দীর্ঘ। বিশেষ করে কলকাতার রোড শো-টি ভবানীপুর এলাকায় করার পরিকল্পনা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

বিজেপি যখন মোদী-শাহের ক্যারিশমায় বাজিমাত করতে চাইছে, তখন তৃণমূল কিন্তু জয়ের বিষয়ে ১০০ শতাংশ আত্মবিশ্বাসী। শমিক ভট্টাচার্য ও সুকান্ত মজুমদারদের সামনে রেখেই এবার অলআউট ঝাঁপাতে চাইছে পদ্ম শিবির। ২০২৬-এর এই মহালড়াইয়ে শেষ হাসি কে হাসবে, সেটাই এখন দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *