মমতার হার নিশ্চিত জেনেই কি বাংলাজুড়ে অশান্তির উস্কানি দিচ্ছেন গিরিরাজ সিং

মমতার হার নিশ্চিত জেনেই কি বাংলাজুড়ে অশান্তির উস্কানি দিচ্ছেন গিরিরাজ সিং

২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগেই বঙ্গ রাজনীতিতে তুঙ্গে পারদ। বিহারের দাপুটে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং সরাসরি তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তাঁর দাবি, ১৫ বছরের শাসনে শিক্ষা কেলেঙ্কারি, দারিদ্র্য ও বেকারত্ব ঘোচাতে ব্যর্থ হয়ে এখন পরাজয়ের ভয়ে ‘গৃহযুদ্ধের’ পরিস্থিতি তৈরি করতে চাইছেন তৃণমূল নেত্রী।

মুখ্যমন্ত্রীকে নিশানা করে গিরিরাজ প্রশ্ন তোলেন, কেন রাজ্যে সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন বা বেকারত্ব দূরীকরণের কোনো দিশা নেই? তাঁর অভিযোগ, হারের হাতাশা ঢাকতেই উন্নয়ন ছেড়ে সংঘাতের পথে হাঁটছেন মমতা। ২৩ ও ২৯ এপ্রিল দুই দফার ভোটের আগে দিল্লির হেভিওয়েট মন্ত্রীর এই বিস্ফোরক বয়ানে উত্তপ্ত বাংলার রাজনৈতিক ময়দান। দুর্নীতি ও ডিএ ইস্যুকে হাতিয়ার করে বিজেপি যখন আক্রমণ শানাচ্ছে, তখন শাসকদলও তাদের উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান নিয়ে পাল্টা লড়াইয়ের প্রস্তুতিতে অবিচল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *