মমতার ১০ প্রতিজ্ঞা ও ১০ লক্ষ চাকরি! এক ক্লিকেই জানুন তৃণমূলের ইস্তেহারের সব বড় ঘোষণা
March 20, 20265:54 pm

নিউজ ডেস্ক– রাজ্যের মুকুটে যুক্ত হচ্ছে আরও ৭টি জেলা, সেই সঙ্গে ঘরে ঘরে পৌঁছাবে ‘দুয়ারে চিকিৎসা’ পরিষেবা। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শুক্রবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ করলেন দলের হাইভোল্টেজ ইস্তেহার ‘প্রতিজ্ঞা’। শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানকে পাখির চোখ করে সাজানো হয়েছে এই নির্বাচনী রণকৌশল।
ইস্তেহারের সেরা আকর্ষণসমূহ
- ৭টি নতুন জেলা । প্রশাসনিক কাজের সুবিধার জন্য কান্দি, বহরমপুর, বিষ্ণুপুর, সুন্দরবন, রানাঘাট, ইছামতি ও বসিরহাটকে পূর্ণাঙ্গ জেলার মর্যাদা দেওয়া হবে।
- ১০ লক্ষ কর্মসংস্থান । আগামী দিনে রাজ্যে বিশাল কর্মসংস্থানের আশ্বাস দিয়েছেন তৃণমূল নেত্রী।
- দুয়ারে চিকিৎসা । ‘দুয়ারে সরকার’-এর অভাবনীয় সাফল্যের পর এবার মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে উন্নত স্বাস্থ্য পরিষেবা।
- শিক্ষার আধুনিকীকরণ । হাজার হাজার স্কুলকে ই-লার্নিং ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিশ্বমানের করে তোলা হবে।
- বেকার ভাতা ও আবাসন । বেকারদের আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি প্রতিটি সাধারণ পরিবারের জন্য পানীয় জল ও মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করার অঙ্গীকার করা হয়েছে।
মুখ্যমন্ত্রী জানান, ভৌগোলিক পুনর্গঠনের মাধ্যমে পুরসভার সংখ্যাও বাড়ানো হবে। ২৫০-৩০০টি নতুন অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করে স্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্তিশালী করা হচ্ছে। ‘বাংলার সবার শিক্ষার অধিকার’ নিশ্চিত করতে প্রযুক্তিগত বিপ্লব ঘটানোই এখন ঘাসফুল শিবিরের মূল লক্ষ্য।