মমতা-অভিষেকের ডাবল ইঞ্জিন ঝড়ে কাঁপবে উত্তর থেকে দক্ষিণ

মমতা-অভিষেকের ডাবল ইঞ্জিন ঝড়ে কাঁপবে উত্তর থেকে দক্ষিণ

ভোটের উত্তাপে নতুন রণকৌশল নিল তৃণমূল শিবির। আগামী মঙ্গলবার থেকেই রাজ্যজুড়ে ঝোড়ো প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘাসফুল শিবিরের মূল লক্ষ্য উত্তর ও দক্ষিণবঙ্গকে একযোগে চাঙ্গা করা।

মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে কর্মীসভার মাধ্যমে লড়াইয়ের সুর বেঁধে দিয়ে সরাসরি পাড়ি দিচ্ছেন উত্তরবঙ্গে। ২৪ মার্চ আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে বড় জনসভা দিয়ে শুরু হচ্ছে তাঁর সফর। পাশাপাশি মাটিগাড়া ও ময়নাগুড়িতেও গর্জন শোনা যাবে তৃণমূল নেত্রীর।

একই দিনে দক্ষিণবঙ্গের মাটি কামড়ে লড়াই শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় প্রথম জনসভা করবেন তিনি। এরপর তাঁর গন্তব্য হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম, যেখানে তৃণমূল প্রার্থী পবিত্র করের সমর্থনে জনসভা করে বিরোধীদের চ্যালেঞ্জ ছুঁড়বেন তিনি।

রাজনৈতিক মহলের মতে, উত্তরবঙ্গে হারানো জমি ফিরে পেতে মমতা নিজে দায়িত্ব নিচ্ছেন। অন্যদিকে দক্ষিণে সংগঠনকে আরও মজবুত করতে ময়দানে থাকছেন অভিষেক। মার্চের শেষ দিকে উত্তরবঙ্গে রোড শো করার পরিকল্পনাও রয়েছে তাঁর। দুই প্রজন্মের দুই শীর্ষ নেতার এই যৌথ প্রচারে ভোটের আগে নতুন করে উজ্জীবিত জোড়াফুল শিবির।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *