মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘বঙ্গভূষণ’ এবার পদ্মশিবিরে! ভোটের মুখে জঙ্গলমহলে কি বড়সড় ধামাকা
March 26, 20269:00 pm

তৃণমূলের অন্দরে বড়সড় ভাঙন ধরিয়ে বিজেপিতে যোগ দিলেন বিশিষ্ট সাঁওতাল সাহিত্যিক তথা বঙ্গভূষণ কলেন্দ্রনাথ মান্ডি। বৃহস্পতিবার বিধাননগরে বিজেপি রাজ্য দপ্তরে শমীক ভট্টাচার্য ও জ্যোতির্ময় সিংহ মাহাতোর হাত ধরে পদ্ম পতাকা তুলে নেন তিনি। ডাইনি প্রথার বিরুদ্ধে দীর্ঘ লড়াই এবং আদিবাসী সংস্কৃতির প্রসারে তাঁর অবদান অনস্বীকার্য। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের টিকিটে জেলা পরিষদে জয়ী হলেও, ভোটের ঠিক আগে তাঁর এই দলবদল পুরুলিয়া তথা জঙ্গলমহলের রাজনৈতিক সমীকরণে আমূল পরিবর্তন আনতে পারে। বিজেপির দাবি, তৃণমূলের বঞ্চনার জবাব দিতেই এই সিদ্ধান্ত। বিশেষত জয়পুর কেন্দ্রের প্রার্থী ঘোষণা বাকি থাকায় কলেন্দ্রনাথের এই যোগদান ঘিরে তুঙ্গে উঠেছে জল্পনা।