মলয় ঘটককে নিয়ে মমতার কড়া পদক্ষেপ? ভোটের মুখে তুঙ্গে জল্পনা!
March 9, 20266:48 pm

আইনমন্ত্রী মলয় ঘটককে দপ্তরের কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়— প্রশাসনিক মহলের এই জল্পনায় শোরগোল তুঙ্গে। দলীয় শৃঙ্খলাভঙ্গ ও জুডিশিয়াল অফিসারদের বদলি নিয়ে নেত্রীর অসন্তোষই এই চরম সিদ্ধান্তের কারণ বলে মনে করা হচ্ছে। যদিও এখনও কোনো সরকারি বিজ্ঞপ্তি জারি হয়নি।