মহাকাশে আমেরিকার মাস্টারস্ট্রোক চাঁদেই তৈরি হচ্ছে স্থায়ী শহর

ওয়াশিংটন নাসা এবার মহাকাশ স্টেশনের মায়া কাটিয়ে সরাসরি চাঁদের মাটিতে স্থায়ী আস্তানা গড়ার মেগা পরিকল্পনা ঘোষণা করেছে। ২০ বিলিয়ন ডলারের এই প্রকল্পে লুনার গেটওয়ে স্টেশন তৈরির কাজ আপাতত স্থগিত রেখে ২০২৭ সালের মধ্যেই চাঁদে মানুষের পা রাখা এবং স্থায়ী বেস নির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
নাসা প্রধান জ্যারেড ইসাকম্যান জানিয়েছেন, সময় নষ্ট না করে আগামী সাত বছরের মধ্যে চাঁদের পৃষ্ঠে মানুষের বসবাসের উপযোগী পরিকাঠামো গড়ে তোলা হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদেই এই অসাধ্য সাধনের লক্ষ্য নিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থাটি। লুনার গেটওয়ের জন্য তৈরি হার্ডওয়্যারগুলোকেই এখন চন্দ্রপৃষ্ঠে অভিযানের কাজে পুনরায় ব্যবহার করা হবে।
প্রতিযোগিতার বাজারে সফল হতে নাসা এখন প্রতি ছয় মাস অন্তর চাঁদে ল্যান্ডিং করানোর পরিকল্পনা করছে। আর্টেমিস-৩ এবং আর্টেমিস-৪ মিশনের মাধ্যমে পৃথিবীর কক্ষপথে প্রয়োজনীয় সিস্টেম পরীক্ষা করে খুব দ্রুত চাঁদে স্থায়ী বসতি স্থাপনের কাজ শুরু হবে।