মহাকাশে এআই হানা আপনার ফোন থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঘনিয়ে আসছে চরম বিপদ

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-ভিত্তিক সাইবার হামলার নতুন আতঙ্ক শুরু হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে আগামী দুই বছরের মধ্যে উন্নত ‘এজেন্টিক এআই’ ব্যবহার করে হ্যাকাররা মহাকাশে থাকা স্যাটেলাইট সিস্টেম অকেজো করে দিতে পারে। এর ফলে আপনার হাতের স্মার্টফোনের জিপিএস নেভিগেশন থেকে শুরু করে ব্যাঙ্কিং পরিষেবা এবং মোবাইল নেটওয়ার্ক মুহূর্তেই স্তব্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
অধিকাংশ পুরনো স্যাটেলাইটে আধুনিক এআই হামলা ঠেকানোর মতো নিরাপত্তা ব্যবস্থা নেই। হ্যাকাররা যদি একবার স্যাটেলাইট নিয়ন্ত্রণ কবজা করে নেয়, তবে তা শুধু যোগাযোগ বিচ্ছিন্ন করবে না, বরং কক্ষপথে থাকা অন্য উপগ্রহের সঙ্গে সংঘর্ষ ঘটিয়ে মহাকাশে ভয়াবহ আবর্জনা তৈরি করতে পারে। এই বিপর্যয় মোকাবিলায় বিশ্বজুড়ে মহাকাশ গবেষণা সংস্থাগুলো এখন হন্যে হয়ে নতুন সুরক্ষা কবজ তৈরির চেষ্টা চালাচ্ছে।
এআই সাইবার হামলার সম্ভাব্য প্রভাব
- যোগাযোগ বিপর্যয়: জিপিএস এবং মোবাইল কল পরিষেবা সম্পূর্ণ বন্ধ হতে পারে।
- অর্থনৈতিক ঝুঁকি: অনলাইন ব্যাঙ্কিং এবং আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থা ভেঙে পড়তে পারে।
- জাতীয় নিরাপত্তা: আবহাওয়া পূর্বাভাস এবং সামরিক নজরদারি ব্যবস্থা অচল হওয়ার সম্ভাবনা।
- মহাকাশ সংঘর্ষ: উপগ্রহের নিয়ন্ত্রণ হারিয়ে কক্ষপথে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।