মহাকাশে গ্রহাণুর কক্ষপথ বদলে বিশ্বরেকর্ড নাসার

মহাকাশে গ্রহাণুর কক্ষপথ বদলে বিশ্বরেকর্ড নাসার

মহাকাশ গবেষণায় ইতিহাস তৈরি করল নাসা। পৃথিবী থেকে প্রায় ৬৮ লক্ষ মাইল দূরে অবস্থিত দিমোরফোস গ্রহাণুর গতিপথ পরিবর্তনের লক্ষ্যে ইচ্ছাকৃতভাবে আছড়ে ফেলা হয়েছিল মহাকাশযান। ডিদিমোস গ্রহাণু সিস্টেমের অংশ এই বিশাল পাথরটিকে আঘাত করার সেই ঐতিহাসিক পরীক্ষাটি ২০২২ সালে সফলভাবে সম্পন্ন হয়।

দীর্ঘ পর্যবেক্ষণের পর বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন যে, ওই শক্তিশালী আঘাতের ফলে গ্রহাণুটির কক্ষপথের পরিবর্তন ঘটেছে। মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে এটি একটি যুগান্তকারী সাফল্য হিসেবে গণ্য হচ্ছে। মহাকাশে বিপদজনক কোনো গ্রহাণু পৃথিবীর দিকে এগিয়ে এলে তাকে প্রতিহত করার এই প্রযুক্তি ভবিষ্যতে পৃথিবীকে রক্ষা করার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *