মাকে শেষ বার্তা পাঠিয়ে হায়দরাবাদে ইউটিউবার তরুণীর আত্মহত্যা

মাকে শেষ বার্তা পাঠিয়ে হায়দরাবাদে ইউটিউবার তরুণীর আত্মহত্যা

তেলঙ্গানার হায়দরাবাদে ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের জেরে বোনু কোমালি (২১) নামে এক উদীয়মান ইউটিউবার ও বিজ্ঞান বিভাগের ছাত্রী আত্মহত্যা করেছেন। বুধবার তাঁর ভাড়া বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। জানাজানি হয় যে, ওই তরুণী পড়াশোনার পাশাপাশি নিয়মিত ভ্লগ তৈরি করতেন। গত তিন বছর ধরে জনৈক সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক থাকলেও সম্প্রতি তাতে বিচ্ছেদ ঘটে।

পুলিশ সূত্রে খবর, কোমলির মা কর্মসূত্রে কুয়েতে থাকেন। সোমবার ভোরে মাকে ‘তোমাকে খুব ভালোবাসি’ লিখে একটি শেষ বার্তা পাঠান তিনি। এরপর মেয়ের কোনো সাড়া না পেয়ে তাঁর মা বন্ধুদের খবর দেন। বন্ধুরা ফ্ল্যাটে গিয়ে দীর্ঘক্ষণ ডাকাডাকি করলেও কোনো উত্তর মেলেনি। অবশেষে পুলিশ এসে দরজা ভেঙে ঘর থেকে তরুণীর নিথর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

তদন্তকারীরা জানিয়েছেন, মাস ছয়েক আগেও একবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন কোমালি। বিচ্ছেদের যন্ত্রণা সহ্য করতে না পেরেই তিনি এই চরম পথ বেছে নিয়েছেন বলে প্রাথমিক অনুমান। তবে মৃত্যুর পেছনে অন্য কোনো রহস্য বা প্ররোচনা রয়েছে কি না, তা নিশ্চিত করতে তরুণীর মোবাইল ফোনটি খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *