মাঝপথে ইউ-টার্ন নিয়ে ভারতে রুশ তেলের জাহাজ! চীনের গন্তব্য বদলে কেন মঙ্গলুরু বন্দরে ভিড়ছে ‘অ্যাকোয়া টাইটান’?

মাঝপথে ইউ-টার্ন নিয়ে ভারতে রুশ তেলের জাহাজ! চীনের গন্তব্য বদলে কেন মঙ্গলুরু বন্দরে ভিড়ছে ‘অ্যাকোয়া টাইটান’?

ইরান-আমেরিকা যুদ্ধের আবহে বিশ্বজুড়ে তীব্র জ্বালানি সংকট দেখা দিলেও ভারতের জন্য এল সুখবর। চীনের পথে রওনা হওয়া রাশিয়ার বিশাল তেলবাহী ট্যাঙ্কার ‘অ্যাকোয়া টাইটান’ মাঝরাস্তা থেকে পথ পরিবর্তন করে এখন ভারতের নিউ মঙ্গলুরু বন্দরের উপকূলে। ট্র্যাকিং রিপোর্ট অনুযায়ী, শুধু একটি নয়, রাশিয়ার আরও অন্তত সাতটি তেলের জাহাজ এখন চীনের বদলে ভারতের দিকে মুখ ঘুরিয়েছে।

কেন এই আকস্মিক পথ পরিবর্তন?

জানুয়ারি মাসে বাল্টিক সাগর থেকে তেলের কনসাইনমেন্ট নিয়ে চীনের রিজাও বন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছিল এই জাহাজগুলো। কিন্তু হরমুজ প্রণালীতে ইরানের কড়া পাহারা এবং মার্কিন নিষেধাজ্ঞার জটিলতায় মাঝপথেই সিদ্ধান্ত বদল করেন রুশ আমদানিকারকরা। ব্লুমবার্গের রিপোর্ট বলছে, হরমুজ প্রণালী দিয়ে ভারতের তেল আমদানিতে বাধা আসার আশঙ্কায় ভারত দ্রুত বিকল্প পথে রাশিয়ার থেকে জ্বালানি সংগ্রহের গতি বাড়িয়েছে।

ভারতের জ্বালানি নিরাপত্তায় বড় স্বস্তি

বর্তমানে ভারতের প্রায় ৪০-৫০ শতাংশ অপরিশোধিত তেল আসে মধ্যপ্রাচ্য থেকে। কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে সেই পথ অনিরাপদ হয়ে ওঠায় রাশিয়ার এই ইউ-টার্ন ভারতের তেলের ভাণ্ডার পূর্ণ রাখতে সাহায্য করবে। আগামী ২৫ মার্চের মধ্যে গুজরাটের সিক্কা বন্দরে পৌঁছাতে পারে আরও একটি রুশ জাহাজ ‘জুজু এন’। এর পাশাপাশি, ইরানি জলসীমায় আটকে থাকা ভারতের দুটি এলপিজি ট্যাঙ্কারকেও যাতায়াতের অনুমতি দিয়েছে তেহরান, যা ভারতের জ্বালানি বাজারে বড় জয় হিসেবে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *