মাঝপথে পথ বদলে ভারতের দিকে আসছে রাশিয়ার সাতটি বিশাল তেলের জাহাজ

মাঝপথে পথ বদলে ভারতের দিকে আসছে রাশিয়ার সাতটি বিশাল তেলের জাহাজ

চীনের বন্দরে যাওয়ার কথা থাকলেও গতিপথ পরিবর্তন করে ভারতের দিকে এগিয়ে আসছে রাশিয়ার সাতটি বিশাল তেলের ট্যাংকার। এর মধ্যে ‘অ্যারোয়া টাইটান’ নামের একটি জাহাজ আগামী ২১ মার্চ নিউ ম্যাঙ্গালোর বন্দরে নোঙর করার কথা রয়েছে। গত জানুয়ারিতে বাল্টিক সাগর থেকে যাত্রা শুরু করে জাহাজটি চীনের রিঝাও বন্দরের দিকে যাচ্ছিল, তবে মার্চের শুরুতে তা ভারতের অভিমুখি হয়।

পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার প্রেক্ষাপটে রাশিয়া থেকে তেল আমদানির পরিমাণ দ্বিগুণ বৃদ্ধি করেছে ভারত। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে নয়াদিল্লিকে সাময়িকভাবে তেল আমদানির অনুমতি দেওয়ার পর এই তৎপরতা আরও বেড়েছে। বিশ্ব রাজনীতির এই সমীকরণে চীনের বদলে রাশিয়ার তেলের প্রধান গন্তব্য হয়ে উঠছে ভারতের বিভিন্ন বন্দর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *