মাঝরাস্তায় মহিলার চুলের মুঠি ধরে নারকীয় তাণ্ডব প্রোমোটার বাহিনীর! রক্তারক্তি কাণ্ডের সিসিটিভি ফুটেজ

মাঝরাস্তায় মহিলার চুলের মুঠি ধরে নারকীয় তাণ্ডব প্রোমোটার বাহিনীর! রক্তারক্তি কাণ্ডের সিসিটিভি ফুটেজ

উত্তরপাড়ার ১৯ নম্বর ওয়ার্ডে লরেন্স স্ট্রিট এলাকায় রণক্ষেত্র পরিস্থিতি। একটি বিবাদমান বাড়ির দখলকে কেন্দ্র করে চরম উত্তেজনা। অভিযোগ, আদালতের অনুমতি থাকা সত্ত্বেও বাড়িতে ঢুকতে গেলে মহিলার ওপর চড়াও হয় প্রোমোটার ও তার দলবল। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, মহিলার চুলের মুঠি ধরে বেধড়ক মারধর করা হচ্ছে।

পাল্টা অভিযোগে প্রোমোটার দাবি করেছেন, ওই মহিলাই বাড়ির তালা ভেঙে ঢোকার চেষ্টা করেন এবং বাধা দিলে লোহার রড দিয়ে তাঁর কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয়। দুপক্ষের সংঘর্ষে ঝরল রক্ত। বর্তমানে আহতরা উত্তরপাড়া হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *