মাঝরাস্তায় মিলল ১ লক্ষ টাকার ব্যাগ, কুড়িয়ে যা করলেন ট্র্যাফিক পুলিশকর্মী অবাক গোটা বাংলা

মাঝরাস্তায় মিলল ১ লক্ষ টাকার ব্যাগ, কুড়িয়ে যা করলেন ট্র্যাফিক পুলিশকর্মী অবাক গোটা বাংলা

জঙ্গিপুরের এক ব্রিজের উপর ডিউটি করার সময় আচমকাই কালো ব্যাগ চোখে পড়ে ট্র্যাফিক ওয়ার্ডেন সাবির শেখের। কৌতুহলবশত ব্যাগটি খুলতেই তিনি চমকে ওঠেন। ভেতরে থরে থরে সাজানো ৫০০ টাকার নোট, যার মোট অংক ১ লক্ষ টাকা।

পকেটে না ভরে মুহূর্তের মধ্যে তিনি খবর দেন ট্র্যাফিক পুলিশ অফিসে। জানা যায়, স্থানীয় এক ব্যবসায়ী তাঁর মহাজনকে দেওয়ার জন্য টাকাগুলো নিয়ে যাচ্ছিলেন, কিন্তু অসাবধানতাবশত ব্যাগটি রাস্তায় পড়ে যায়। পুলিশি তৎপরতায় দ্রুত ওই ব্যবসায়ীকে খুঁজে বের করা হয় এবং যথাযথ প্রমাণ সাপেক্ষে তাঁর হাতে হারানো ১ লক্ষ টাকা ফিরিয়ে দেওয়া হয়।

হারানো মূলধন ফিরে পেয়ে ব্যবসায়ী সাবির শেখ ও প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। রঘুনাথগঞ্জ ব্যবসায়ী সমিতি থেকে শুরু করে স্থানীয় সাধারণ মানুষ—প্রত্যেকেই ট্র্যাফিক ওয়ার্ডেনের এই নজিরবিহীন সততার প্রশংসায় পঞ্চমুখ। পুলিশের এই মানবিক কাজ আবারও সাধারণ মানুষের মনে প্রশাসনের প্রতি আস্থা ও ভরসা ফিরিয়ে আনল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *