মাটি ছাড়াই হবে সবুজ বাগান! ৫টি গোপন টিপস না জানলে পস্তাবেন
March 29, 20265:50 pm

আজকাল ছোট ফ্ল্যাট বা বারান্দায় মাটি ছাড়াই গাছ লাগানোর ঝোঁক বাড়ছে। কাদা বা নোংরা হওয়ার ঝামেলা নেই বলে একে বলা হয় ‘হাইড্রোপনিক গার্ডেনিং’। তবে এই পদ্ধতিতে বাগান সাজাতে হলে ৫টি বিশেষ বিষয় মাথায় রাখা জরুরি।
মাটি ছাড়া বাগান করার সঠিক উপায়
- উপযুক্ত পাত্র: প্লাস্টিকের বোতল, কাঁচের জার বা বিশেষ হাইড্রোপনিক টব ব্যবহার করুন। খেয়াল রাখুন পাত্রটি যেন লিক না করে।
- পুষ্টি সমৃদ্ধ দ্রবণ: মাটির বদলে জলে নাইট্রোজেন ও পটাশিয়ামের মতো প্রয়োজনীয় উপাদান মিশিয়ে ‘নিউট্রিয়েন্ট সলিউশন’ তৈরি করে নিন।
- পরিষ্কার জল: গাছের বৃদ্ধির জন্য সবসময় ফিল্টার বা আরও (RO) এর জল ব্যবহার করা ভালো।
- আলোর ব্যবস্থা: ইনডোর গাছের জন্য দিনে অন্তত ৪ থেকে ৬ ঘণ্টা আলোর প্রয়োজন। রোদ না পেলে এলইডি গ্রো লাইট ব্যবহার করা যেতে পারে।
- জল পরিবর্তন: ছত্রাক বা দুর্গন্ধ এড়াতে প্রতি ৭ থেকে ১০ দিন অন্তর জল বদলে ফেলুন। শিকড় যেন জলে থাকে কিন্তু পুরোপুরি ডুবে না যায়।
কোন গাছগুলো সহজে বাড়বে?
খাবারের জন্য পুদিনা, ধনেপাতা, পালং শাক বা বেসিল লাগানো যায়। ঘর সাজাতে চাইলে মানি প্ল্যান্ট, লাকি ব্যাম্বু, স্পাইডার প্ল্যান্ট কিংবা অর্কিড ও অ্যান্থুরিয়ামের মতো ফুল গাছ বেছে নিতে পারেন।
মাটি ছাড়া বাগানের সুবিধা
এই পদ্ধতিতে অল্প জায়গায় অনেক গাছ লাগানো যায়। এতে যেমন জল সাশ্রয় হয়, তেমনি গাছ দ্রুত বৃদ্ধি পায় এবং চারপাশ পরিষ্কার থাকে।