মাঠের লড়াই এবার সমাজমাধ্যমেও ভোটপ্রচারে ডিজিটাল বিপ্লবে মালদহের প্রার্থীরা

মাঠের লড়াই এবার সমাজমাধ্যমেও ভোটপ্রচারে ডিজিটাল বিপ্লবে মালদহের প্রার্থীরা

নির্বাচন ঘোষণা হতেই মালদহ জেলায় রাজনৈতিক দলগুলোর প্রচারের ধরন বদলে গিয়েছে। প্রার্থীরা কেবল জনসভা বা মিছিলে সীমাবদ্ধ না থেকে এখন সমাজমাধ্যমকে ২৪ ঘণ্টা প্রচারের প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং এক্স-এর মতো প্ল্যাটফর্মে প্রার্থীদের দৈনন্দিন কর্মসূচি, ভিডিও এবং দলের রাজনৈতিক বার্তা নিরন্তর তুলে ধরা হচ্ছে। ভোটারদের কাছে পৌঁছাতে ডিজিটাল দেওয়াল এখন অন্যতম ভরসা।

তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট এবং কংগ্রেস—প্রতিটি দলই নিজস্ব আইটি সেল বা দক্ষ যুব কর্মীদের নিয়ে বিশেষ টিম গঠন করেছে। তৃণমূল যেখানে রাজ্য সরকারের জনহিতকর কাজগুলো তুলে ধরছে, সেখানে বিজেপি ও বামফ্রন্ট প্রার্থীরা বুথ স্তরের জনসংযোগের মুহূর্তগুলো মুহূর্তেই আপলোড করছেন। কংগ্রেসও পিছিয়ে নেই, প্রার্থী ঘোষণা হওয়ার আগেই তারা দলের প্রতীক ও আদর্শ নিয়ে নেটমাধ্যমে সক্রিয় প্রচার চালিয়ে যাচ্ছে।

বর্তমান প্রজন্মের ব্যস্ততার কথা মাথায় রেখে রাজনৈতিক দলগুলো এই ডিজিটাল কৌশল গ্রহণ করেছে। প্রসেনজিৎ দাস, গৌরচন্দ্র মণ্ডল এবং অম্বর মিত্রের মতো প্রার্থীরা নিজেদের নির্বাচনী দিনলিপি সরাসরি ভোটারদের মোবাইলে পৌঁছে দিচ্ছেন। মালদহের সাধারণ মানুষও এখন ঘরবন্দি না থেকে মোবাইলের স্ক্রিনে চোখ রেখেই পছন্দের প্রার্থীর গতিবিধি এবং রাজনৈতিক দলের প্রতিটি পদক্ষেপের ওপর কড়া নজর রাখছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *