মাদক মামলায় হুমায়ুন কবীরের জামাইকে পুলিশের নোটিশ, ২৮ ফেব্রুয়ারি তলব

মাদক মামলায় হুমায়ুন কবীরের জামাইকে পুলিশের নোটিশ, ২৮ ফেব্রুয়ারি তলব

লালগোলা থানা এলাকায় মাদক পাচারের অভিযোগে জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীরের জামাই রাইহান আলিকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে পুলিশ। আগামী ২৮ ফেব্রুয়ারি সকাল ১১টায় তাঁকে তদন্তকারী অফিসারের সামনে হাজির হওয়ার নির্দেশ দিয়ে বৃহস্পতিবার তাঁর বাড়িতে নোটিশ পাঠানো হয়েছে। পুলিশ সূত্রের খবর, ওই সময় রাইহান উপস্থিত না থাকায় তাঁর পরিবারের সদস্যদের হাতে নোটিশটি ধরানো হয়।

ইতিমধ্যেই এই মাদক মামলায় জড়িত থাকার অভিযোগে হুমায়ুন-কন্যার শ্বশুরবাড়ির প্রায় ১৫ কোটি টাকার সম্পত্তি ফ্রিজ করার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, হেরোইন পাচারের একটি মামলার কিনারা করতে গিয়ে রাইহানের নাম উঠে এসেছে। বর্তমানে হুমায়ুন-কন্যা নাজমা সুলতানা, তাঁর স্বামী রাইহান এবং শ্বশুর শরিফুল ইসলামের মোট ১১টি সম্পত্তি পুলিশের নজরে রয়েছে।

সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীর এই পদক্ষেপকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছেন। তাঁর অভিযোগ, জামাইকে তৃণমূলে যোগ দিতে চাপ দেওয়া হয়েছিল, যা অস্বীকার করায় তাঁকে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। তিনি সাফ জানিয়েছেন, তাঁর জামাই মাদক পাচারে যুক্ত নন এবং ২৮ তারিখে থানায় হাজিরা দেবেন না। উল্লেখ্য, সম্প্রতি হুমায়ুনের স্ত্রীর বিরুদ্ধেও বেআইনি জমি দখলের অভিযোগে নোটিশ পাঠিয়েছে ভূমিরাজস্ব দপ্তর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *