মার্কিন প্রেসিডেন্ট প্রার্থীর খুনের ষড়যন্ত্রে পাক নাগরিকের বিস্ফোরক স্বীকারোক্তি

মার্কিন প্রেসিডেন্ট প্রার্থীর খুনের ষড়যন্ত্রে পাক নাগরিকের বিস্ফোরক স্বীকারোক্তি

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে অভিযুক্ত পাক নাগরিক আসিফ মার্চেন্ট আদালতে চাঞ্চল্যকর স্বীকারোক্তি দিয়েছেন। তার দাবি, ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর (IRGC) সহযোগী মেহরদাদ ইউসুফ তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে এই ষড়যন্ত্রে অংশ নিতে বাধ্য করেছিল।

২০২৪ সালের এপ্রিলে ইরানি হ্যান্ডলারের নির্দেশেই তিনি আমেরিকায় হত্যাকাণ্ডের পরিকল্পনা করেছিলেন বলে আদালতকে জানান। এই স্বীকারোক্তি আন্তর্জাতিক গোয়েন্দা মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে, যা মার্কিন নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকেও প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *