মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্যে উত্তাল পশ্চিম এশিয়া, পাকিস্তানসহ ১৩ মুসলিম দেশের তীব্র নিন্দা

মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্যে উত্তাল পশ্চিম এশিয়া, পাকিস্তানসহ ১৩ মুসলিম দেশের তীব্র নিন্দা

ইজরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবির সাম্প্রতিক একটি মন্তব্যকে কেন্দ্র করে তীব্র কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। একটি সাক্ষাৎকারে তিনি দাবি করেন, বাইবেলে নির্ধারিত সীমানা অনুযায়ী পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্যের ওপর ইহুদিদের ঐতিহাসিক ও ধর্মীয় অধিকার রয়েছে। এই মন্তব্যকে দখলদারিত্বের প্ররোচনা হিসেবে দেখছে মুসলিম বিশ্ব।

এই বিবৃতির প্রতিবাদে সরব হয়েছে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিশরসহ ১৩টি মুসলিম দেশ। দেশগুলোর বিদেশ মন্ত্রক যৌথ বিবৃতিতে হাকাবির মন্তব্যকে ‘ভয়ঙ্কর ও প্ররোচনামূলক’ বলে কঠোর নিন্দা জানিয়েছে। পাশাপাশি অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন (OIC) এবং আরব লিগও আনুষ্ঠানিকভাবে এই বক্তব্যের বিরোধিতা করেছে।

মুসলিম দেশগুলোর দাবি, এই ধরনের মন্তব্য আন্তর্জাতিক আইন ও আঞ্চলিক স্থিতিশীলতার পরিপন্থী। প্যালেস্টাইন, কাতার ও সংযুক্ত আরব আমিরশাহির মতো দেশগুলো মার্কিন রাষ্ট্রদূতের এই অবস্থানকে সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে মার্কিন কূটনৈতিক অবস্থানের ভবিষ্যৎ নিয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *