মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে অজিত ডোভালের বৈঠক, নজরে নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় ষড়যন্ত্র

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে অজিত ডোভালের বৈঠক, নজরে নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় ষড়যন্ত্র

মধ্যপ্রাচ্যের অস্থির যুদ্ধ পরিস্থিতির আবহে দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে বসলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। বুধবারের এই বৈঠকে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কৌশলগত সহযোগিতা বৃদ্ধি এবং সন্ত্রাসবিরোধী পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। উভয় পক্ষই এই আলোচনাকে অত্যন্ত ফলপ্রসূ ও গঠনমূলক বলে অভিহিত করেছে।

বৈঠকটি এমন এক সময়ে অনুষ্ঠিত হলো যখন ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। গত ১২ মার্চ দমদম বিমানবন্দর থেকে কুখ্যাত মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইক এবং তাঁর ছয় ইউক্রেনীয় সহযোগীকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা প্রত্যেকেই জঙ্গি প্রশিক্ষণ চক্রের সঙ্গে জড়িত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

সূত্রের খবর, গ্রেপ্তার হওয়া ম্যাথু ভারতের উত্তর-পূর্বাঞ্চলে একটি পৃথক রাষ্ট্র গঠনের গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। বিদেশি এই চক্রটির সঙ্গে আমেরিকার তথাকথিত ‘ডিপ স্টেট’-এর যোগসূত্র থাকার সম্ভাবনা নিয়ে তদন্ত চলছে। এই প্রেক্ষাপটে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ডোভালের বৈঠকটি দ্বিপাক্ষিক নিরাপত্তা এবং নাশকতামূলক তৎপরতা রুখতে বিশেষ তাৎপর্য বহন করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *