মার্চের মাঝামাঝিই কি বাংলায় ভোটের বাদ্যি, মমতার মন্তব্যে তুঙ্গে জল্পনা

মার্চের মাঝামাঝিই কি বাংলায় ভোটের বাদ্যি, মমতার মন্তব্যে তুঙ্গে জল্পনা

রাজ্যে বিধানসভা নির্বাচন কবে ঘোষণা হতে পারে, তা নিয়ে বড়সড় ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত মামলার শুনানির প্রেক্ষিতে তিনি জানান, আগামী ২৫ মার্চ পরবর্তী শুনানি থাকলেও ১৫ বা ১৬ তারিখের মধ্যেই ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ভোট ঘোষণা হলেও এই আইনি লড়াই যে শেষ হবে না, তা স্পষ্ট করে দিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রী আরও জানান, বর্তমানে বিষয়টি সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে রয়েছে এবং রাজ্য সরকার আদালতের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাখছে। তাদের দায়ের করা আবেদন অনুযায়ী সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন। আইনি জটিলতার মাঝেই ভোটের সম্ভাব্য সময়সীমা নিয়ে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *