মালদহে অমিত শাহকে মমতার খোলা চ্যালেঞ্জ: ‘জিতব আমরাই, ছাব্বিশে পতন নিশ্চিত’

মালদহে অমিত শাহকে মমতার খোলা চ্যালেঞ্জ: ‘জিতব আমরাই, ছাব্বিশে পতন নিশ্চিত’

মালদহের জনসভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, সামসি ও গাজোলের কর্মসূচি থেকে তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, বাংলার মানুষের ওপর হওয়া অন্যায়ের বদলা নেওয়া হবে গণতান্ত্রিক পদ্ধতিতেই। শাহকে ষড়যন্ত্রের মূল কারিগর আখ্যা দিয়ে তৃণমূল নেত্রীর হুঙ্কার, বিজেপির অত্যাচারের সীমা ছাড়িয়েছে এবং আগামী নির্বাচনে তাদের পতন অনিবার্য।

এসআইআর ইস্যুতে নাম বাদ পড়া নিয়ে সরব হয়ে মমতা জানান, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে লক্ষাধিক মানুষের নাম রক্ষা করা সম্ভব হয়েছে। তাঁর অভিযোগ, বেছে বেছে সংখ্যালঘু, রাজবংশী ও মতুয়াদের টার্গেট করা হচ্ছে। বিজেপিকে ‘লুটেরা’ ও ‘মিথ্যাবাদী’ সম্বোধন করে তিনি দাবি করেন, গতবার যারা পদ্মশিবিরকে ভোট দিয়েছিল, এবার তারা মুখ ফিরিয়ে নিয়েছে। বাংলার মানুষ বিজেপিকে রুখে দিতে জোটবদ্ধ হচ্ছে।

অনুপ্রবেশ ও সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সরব হয়ে মুখ্যমন্ত্রী বলেন, সীমান্ত দিয়ে অশান্তি ছড়ানোর চেষ্টা চলছে। একইসঙ্গে কংগ্রেস ও মিম-এর ভূমিকার কড়া সমালোচনা করে তিনি তাঁদের সুবিধাবাদী রাজনীতি থেকে দূরে থাকার ডাক দেন। মমতার স্পষ্ট বার্তা, এবারের লড়াই মূলত বাংলা বাঁচানোর লড়াই, যেখানে দিল্লিকে টার্গেট করে বিজেপিকে ক্ষমতাচ্যুত করাই তাঁদের প্রধান লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *