মালদহে বস্তাবন্দি আধার ও প্যান কার্ড উদ্ধার, পোস্টমাস্টারের গাফিলতিতে চাঞ্চল্য

মালদহে বস্তাবন্দি আধার ও প্যান কার্ড উদ্ধার, পোস্টমাস্টারের গাফিলতিতে চাঞ্চল্য

মালদহের হবিবপুর ব্লকের বিনোদপুর গ্রামে জনৈক সুশীল টুডুর বাড়ির সামনে থেকে দুই বস্তা আধার কার্ড, প্যান কার্ড এবং পোস্ট অফিসের গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে। এসআইআর আবহের মধ্যে এই বিপুল পরিমাণ সরকারি নথি উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বিনোদপুর পোস্ট অফিসের প্রাক্তন পিওন হরেশচন্দ্র রায় ব্যক্তিগত সহায়তার জন্য সুশীলকে অস্থায়ীভাবে নিয়োগ করেছিলেন। বাড়ি বাড়ি নথি পৌঁছে দেওয়ার দায়িত্ব থাকলেও, গত এক বছর ধরে কয়েকশ কার্ড বিলি না করে সুশীলের কাছে গচ্ছিত রাখা হয়েছিল। অভিযুক্ত পিওন বর্তমানে অন্য ডাকঘরে কর্মরত থাকলেও নিজের দায় অস্বীকার করেছেন।

এই ঘটনায় স্থানীয় প্রশাসনের নজরদারি ও ডাকবিভাগের গাফিলতি নিয়ে প্রশ্ন তুলেছেন হবিবপুরের বিধায়ক জোয়েল মুর্মু। সাধারণ মানুষের ব্যক্তিগত ও গুরুত্বপূর্ণ নথি এভাবে অরক্ষিত অবস্থায় পড়ে থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ খতিয়ে দেখছে এর পেছনে অন্য কোনো অসাধু চক্র বা বড়সড় ষড়যন্ত্র রয়েছে কি না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *