মাসিক বেতন প্রায় ৯০ হাজার টাকা কেন্দ্রীয় সংস্থায় চাকরির দারুণ সুযোগ হাতছাড়া করবেন না

ইন্ডিয়া ইনফ্রাস্ট্রাকচার ফিন্যান্স কো ম্পা নি লিমিটেড (IIFCL) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল সেফগার্ড পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ৩৩টি শূন্যপদে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। প্রাথমিকভাবে প্রার্থীদের দুই বছরের প্রোবেশন পিরিয়ডে রাখা হলেও পরবর্তীতে অভিজ্ঞতার ভিত্তিতে কাজের মেয়াদ বৃদ্ধির সুযোগ রয়েছে। নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন ৪৪,৫০০ টাকা থেকে শুরু করে ৮৯,১৫০ টাকা পর্যন্ত হতে পারে।
আগ্রহী প্রার্থীদের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে, তবে সংরক্ষিত শ্রেণির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় মিলবে। আগামী ১০ এপ্রিলের মধ্যে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি ৬০০ টাকা এবং সংরক্ষিতদের জন্য ১০০ টাকা ধার্য করা হয়েছে। অনলাইন পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করে জুন-জুলাই মাসের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।