মিজোরামে ৬ ইউক্রেনীয় নাগরিক আটক ঘিরে ভারত ও ইউক্রেনের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন

মিজোরামে ৬ ইউক্রেনীয় নাগরিক আটক ঘিরে ভারত ও ইউক্রেনের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন

মিজোরামে অবৈধ অনুপ্রবেশ ও সন্দেহভাজন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ছয় ইউক্রেনীয় নাগরিককে আটক করেছে ভারতীয় সংস্থা। ইউক্রেনীয় দূতাবাসের দাবি, এই পদক্ষেপ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং রুশ তথ্যের ভিত্তিতে নেওয়া হয়েছে। তারা অবিলম্বে বন্দিদের মুক্তি ও কনস্যুলার সহায়তার দাবি জানিয়েছে।

ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, সংরক্ষিত এলাকায় প্রবেশের জন্য প্রয়োজনীয় অনুমতি ওই ব্যক্তিদের কাছে ছিল কি না, তা আদালত খতিয়ে দেখবে। বর্তমানে বিষয়টি বিচারবিভাগীয় প্রক্রিয়ার অধীনে রয়েছে এবং এনআইএ-র বিবৃতির অপেক্ষায় রয়েছে সরকার। আগামী ২৭ মার্চ পর্যন্ত তাদের হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *