মিডল ইস্টের উত্তেজনায় তেলের দাম বাড়ার আশঙ্কা, ভারতে মজুত ভাণ্ডার কতটা নিরাপদ

মিডল ইস্টের উত্তেজনায় তেলের দাম বাড়ার আশঙ্কা, ভারতে মজুত ভাণ্ডার কতটা নিরাপদ

মধ্যপ্রাচ্যে চলমান তীব্র উত্তেজনার জেরে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে উদ্বেগ ছড়ালেও ভারত আপাতত স্বস্তিতে রয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ২৫ কোটি ব্যারেল বা প্রায় ৪০০০ কোটি লিটার অপরিশোধিত তেল ও পরিশোধিত জ্বালানি মজুত রয়েছে। কৌশলগত এই বফার স্টক দিয়ে দেশের জ্বালানি চাহিদা অন্তত সাত থেকে আট সপ্তাহ অনায়াসেই মেটানো সম্ভব। ম্যাঙ্গালোর, পাডুর ও বিশাখাপত্তনমের ভূগর্ভস্থ ভাণ্ডারের পাশাপাশি পাইপলাইন ও ট্যাঙ্কারে এই তেল সুরক্ষিত রাখা হয়েছে।

জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে ভারত গত কয়েক বছরে কৌশলগত পরিবর্তন এনেছে। বর্তমানে বিশ্বের ৪০টি দেশ থেকে তেল আমদানি করায় নির্দিষ্ট কোনো অঞ্চলের ওপর নির্ভরতা কমেছে। কৌশলগত কারণে হরমুজ প্রণালী দিয়ে ভারতের মাত্র ৪০ শতাংশ তেল আমদানি হয়, বাকি ৬০ শতাংশ আসছে বিকল্প পথে। এছাড়া দেশের বার্ষিক ২৫৮ মিলিয়ন মেট্রিক টন পরিশোধিত তেল উৎপাদন ক্ষমতা চাহিদার তুলনায় বেশি হওয়ায় দেশে পেট্রোল ও ডিজেলের দামে বড় ধরনের অস্থিরতার আশঙ্কা নেই বললেই চলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *