মীনে শনির অস্তে কি আপনার রাশিও বিপদের মুখে? জেনে নিন কোন ৩ রাশির জীবনে ঘনিয়ে আসছে দুর্দিন

মীনে শনির অস্তে কি আপনার রাশিও বিপদের মুখে? জেনে নিন কোন ৩ রাশির জীবনে ঘনিয়ে আসছে দুর্দিন

জ্যোতিষশাস্ত্র অনুসারে ন্যায়ের দেবতা শনির চলনে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। আগামী ১৩ মার্চ সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মীন রাশিতে অস্ত যাচ্ছেন শনিদেব। আগামী ২২ এপ্রিল পর্যন্ত টানা ৪১ দিন এই মরণ দশা স্থায়ী হবে। শনির এই অবস্থান পরিবর্তনের ফলে বেশ কিছু রাশির জাতকদের জীবনে প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হতে পারে। বিশেষ করে তিনটি রাশির জাতকদের জন্য এই সময়টি অত্যন্ত চ্যালেঞ্জিং হতে চলেছে।

কর্কট রাশি

শনির অস্ত যাওয়ার ফলে কর্কট রাশির জাতকদের বিশেষ সতর্ক থাকা প্রয়োজন। এই সময়ে নেওয়া একটি ভুল সিদ্ধান্ত বড়সড় আর্থিক ক্ষতির কারণ হতে পারে। পেশাগত জীবনে নানা চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক কলহ এড়াতে রাগ ও অহংকার বিসর্জন দিয়ে কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখা জরুরি।

কন্যা রাশি

কন্যা রাশির জাতকদের ব্যক্তিগত ও কর্মজীবনে বাধার সৃষ্টি হতে পারে। কঠোর পরিশ্রমের ফল পেতে বিলম্ব হওয়ায় মানসিক ধৈর্য্যচ্যুতি ঘটার আশঙ্কা রয়েছে। এই সময় আর্থিক বিনিয়োগ থেকে দূরে থাকাই শ্রেয়। আয়ের উৎস বাড়ানোর চেষ্টা করার পাশাপাশি অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে বিশেষ নজর দিতে হবে।

মকর রাশি

শনির নিজস্ব রাশি হওয়ায় মকর রাশির জাতকদের ওপর এই প্রভাব সবথেকে বেশি পড়বে। উন্নতির গতি থমকে যেতে পারে এবং আর্থিক টানাপোড়েন দেখা দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ঝুঁকিপূর্ণ যে কোনও সিদ্ধান্ত এড়িয়ে চলাই বুদ্ধিমত্তার কাজ হবে। শারীরিক অসুস্থতা ও দাম্পত্য কলহ এড়িয়ে চলতে বাড়তি যত্ন ও ধৈর্য্য প্রয়োজন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *