মীন রাশিতে বুধের গোচরে তৈরি হচ্ছে নীচভঙ্গ রাজযোগ, কপাল খুলছে ৫ রাশির

মীন রাশিতে বুধের গোচরে তৈরি হচ্ছে নীচভঙ্গ রাজযোগ, কপাল খুলছে ৫ রাশির

জ্যোতিষশাস্ত্রীয় গণনার নিরিখে এপ্রিল মাসটি বেশ কয়েকটি রাশির জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। আগামী ১১ এপ্রিল, শনিবার বুধ গ্রহ মীন রাশিতে প্রবেশ করবে। সাধারণত মীন রাশিতে বুধ দুর্বল অবস্থানে থাকলেও, গ্রহদের বিশেষ বিন্যাসের ফলে এবার এই দুর্বলতা শক্তিতে রূপান্তরিত হতে চলেছে। এর প্রভাবে একাধিক রাশিতে ভাগ্যের আমূল পরিবর্তন ঘটবে।

মীন রাশিতে বুধের এই গোচরের সময় তৈরি হচ্ছে অত্যন্ত প্রভাবশালী ‘নীচভঙ্গ রাজযোগ’। পাশাপাশি বুধ ও সূর্যের সংযোগে গঠিত হবে ‘বুধাদিত্য যোগ’। জ্যোতিষীদের মতে, এই জোড়া শুভ যোগের ফলে জ্ঞান, সাফল্য ও সামাজিক সম্মান বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কর্মজীবন ও আর্থিক ক্ষেত্রে বড় ধরনের সাফল্যের মুখ দেখবেন কয়েকটি রাশির জাতক-জাতিকারা।

মীন রাশির জন্য এই গোচর নিয়ে আসবে অভাবনীয় আর্থিক জোয়ার। দীর্ঘদিনের অর্থকষ্ট দূর হওয়ার পাশাপাশি আয়ের নতুন উৎস তৈরি হবে। ব্যবসায়ীরা নতুন লগ্নির মাধ্যমে ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাবেন। পারিবারিক জীবনেও সুখ ও শান্তি বজায় থাকবে। এই সময়ে বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদী লাভের সম্ভাবনা রয়েছে।

মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য সময়টি কর্মজীবনে বড় সাফল্যের বার্তাবাহী। চাকরিতে পদোন্নতি বা নতুন কোনো দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সঠিক পদক্ষেপ আপনার সুনাম বাড়াবে। সম্পত্তি বা যানবাহন ক্রয়ের পরিকল্পনা থাকলে তা এই সময়ে সফল হতে পারে। পারিবারিক সহযোগিতায় মানসিক প্রশান্তি লাভ করবেন।

কর্কট রাশির ক্ষেত্রে ভাগ্যের চাকা ঘুরবে দ্রুতগতিতে। বুধের কৃপায় আটকে থাকা কাজগুলো অনায়াসেই সম্পন্ন হবে। নতুন কোনো প্রকল্প হাতে নিলে তা ভবিষ্যতে ব্যাপক মুনাফা দেবে। ভ্রমনের যোগের পাশাপাশি আর্থিক স্থিতি আরও মজবুত হবে। এছাড়া কন্যা রাশির জাতকদের ব্যবসায়িক অংশীদারিত্বে অভূতপূর্ব উন্নতি দেখা দেবে। দাম্পত্য কলহ মিটে গিয়ে পারস্পরিক বোঝাপড়া আরও দৃঢ় হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *