মীন রাশিতে মঙ্গলের গোচর: এপ্রিল থেকে তিন রাশির ভাগ্যে অঢেল ধনযোগ ও উন্নতির সুযোগ

মীন রাশিতে মঙ্গলের গোচর: এপ্রিল থেকে তিন রাশির ভাগ্যে অঢেল ধনযোগ ও উন্নতির সুযোগ

আগামী ২ এপ্রিল ২০২৬ তারিখে মঙ্গল গ্রহ মীন রাশিতে প্রবেশ করতে চলেছে। মীন রাশিতে আগে থেকেই অবস্থান করছে সূর্য, শনি এবং শুক্র, যার ফলে মঙ্গলের আগমনে সেখানে এক বিরল ‘চতুর্গ্রহী যোগ’ তৈরি হবে। বৃহস্পতির রাশিতে মঙ্গলের এই অবস্থান প্রায় ৪৫ দিন স্থায়ী হবে, যা জ্যোতিষশাস্ত্রীয় বিচারে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ইতিবাচক বলে মনে করা হচ্ছে।

এই মহাজাগতিক পরিবর্তনের প্রভাবে মেষ, বৃশ্চিক এবং মীন রাশির জাতক-জাতিকাদের জীবনে সৌভাগ্যের দ্বার উন্মোচন হতে পারে। মেষ রাশির অধিপতি মঙ্গল হওয়ায় তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও আসামাপ্ত কাজ সম্পন্ন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, বৃশ্চিক রাশির জাতকদের জন্য এই সময়টি আর্থিক সমৃদ্ধি, পুরনো বিনিয়োগ থেকে লাভ এবং আইনি জটিলতা থেকে মুক্তির পথ প্রশস্ত করবে।

মীন রাশির নিজস্ব ঘরে মঙ্গলের এই অবস্থান ঋণমুক্তি ও নতুন সম্পত্তি ক্রয়ের সুযোগ তৈরি করবে। যারা কর্মসংস্থানের সন্ধানে রয়েছেন, তাদের জন্য এই ৪৫ দিন বিশেষ ফলদায়ক হতে পারে। সামগ্রিকভাবে, এই গ্রহগত বিন্যাস সংশ্লিষ্ট রাশিগুলোর জন্য নতুন ব্যবসায়িক যোগাযোগ এবং আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *