মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলনের গবেষণায় ২৫ লাখ টাকা দিচ্ছে সরকার

মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলনের গবেষণায় ২৫ লাখ টাকা দিচ্ছে সরকার

মুক্তিযুদ্ধ এবং জুলাই আন্দোলনের অজানা ইতিহাস কি এবার প্রকাশ্যে আসবে? সম্প্রতি তারেক রহমানের সরকার এই দুই ঐতিহাসিক অধ্যায় নিয়ে গবেষণার জন্য বিশেষ অনুদান ঘোষণা করেছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক পর্যায়ে গবেষণার জন্য ৫ থেকে ২৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে।

গবেষণার সময়সীমা ও গুরুত্বের ওপর ভিত্তি করে অনুদানের অঙ্ক নির্ধারিত হবে। দীর্ঘমেয়াদী বা প্রাতিষ্ঠানিক গবেষণার জন্য ১০ থেকে ২৫ লক্ষ টাকা এবং স্বল্পমেয়াদী বা একক গবেষণার ক্ষেত্রে ৫ থেকে ১০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। পিএইচডি ডিগ্রিধারী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিংবা অভিজ্ঞ সরকারি ও অবসরপ্রাপ্ত কর্মকর্তারা এই সুযোগের জন্য আবেদন করতে পারবেন। মূলত ১৯৭১ সালের অগোচরে থাকা তথ্য এবং জুলাই আন্দোলনের অপ্রকাশিত ইতিহাস তুলে ধরে জাতীয় দলিল সমৃদ্ধ করাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *