“মুখ্যমন্ত্রীর আত্মীয় হওয়াটাই অভিশাপ!”সোশাল মিডিয়ায় এমন কেন লিখলেন দিগন্ত?
February 15, 20267:35 am
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দাদা দিগন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন। কবি ও অনুবাদক হিসেবে পরিচিত দিগন্ত জানান, নিজের স্বাধীন পরিচয়ের বদলে ‘মুখ্যমন্ত্রীর ভাই’ হিসেবে দেগে দেওয়া তাঁর কাছে অত্যন্ত বেদনাদায়ক।
সম্প্রতি ভাইয়ের রাজনৈতিক মন্তব্যকে সমর্থন করে নেটিজেনদের তোপের মুখে পড়েন তিনি। এরপরেই তিনি স্পষ্ট করেন যে তিনি একজন স্বাধীন নাগরিক এবং কোনো গোষ্ঠী তাঁকে ব্যবহার করতে পারবে না। নিজের আদর্শ অক্ষুণ্ণ রাখতে তিনি ভবিষ্যতে এই পারিবারিক পরিচয় থেকে মুক্তি চেয়েছেন।