মুখ্যমন্ত্রীর এক ধমকেই মতবদল! ট্রোলিংয়ের বিষাদ ঝেড়ে ফের সোশ্যাল মিডিয়ায় ফিরছেন ইমন
March 8, 20262:32 pm

কটাক্ষে বিদ্ধ হয়ে সোশ্যাল মিডিয়া ছাড়ার ঘোষণা দিয়েছিলেন জাতীয় পুরস্কারজয়ী গায়িকা ইমন চক্রবর্তী। তবে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভয়বাণী ও পরামর্শে সিদ্ধান্ত বদলালেন তিনি। ‘অসামাজিক’ লোকেদের গুরুত্ব না দিয়ে দ্রুতই চেনা ছন্দে নেটদুনিয়ায় ফেরার কথা দিলেন গায়িকা।