মুখ্যমন্ত্রীর প্যাড ব্যবহার করে কি বিপাকে মমতা? শুভেন্দুর জোরালো দাবিতে তোলপাড় নির্বাচন কমিশন

মুখ্যমন্ত্রীর প্যাড ব্যবহার করে কি বিপাকে মমতা? শুভেন্দুর জোরালো দাবিতে তোলপাড় নির্বাচন কমিশন

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এক বিস্ফোরক অভিযোগে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। আদর্শ আচরণবিধি (এমসিসি) জারি থাকা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর সরকারি লেটারহেড ব্যবহার করে নির্বাচন কমিশনকে চিঠি লিখেছেন বলে দাবি তুলেছেন শুভেন্দু। তাঁর স্পষ্ট বক্তব্য, ভোট চলাকালীন প্রশাসনিক ও দলীয় কাজের মধ্যে সীমারেখা থাকা বাধ্যতামূলক। মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপকে সরাসরি আচরণবিধি লঙ্ঘন হিসেবে দেগে দিয়ে কমিশনের কড়া হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবারই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে একটি কড়া চিঠি পাঠান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি রাজ্যজুড়ে প্রশাসনিক রদবদল নিয়ে নিজের “গভীর হতাশা” ব্যক্ত করেন। পাল্টা আক্রমণে শুভেন্দু প্রশ্ন তোলেন, রাজনৈতিক অসন্তোষ প্রকাশের জন্য কেন সরকারি প্যাড ব্যবহার করা হচ্ছে? পাশাপাশি সরকারি হোর্ডিং ও প্রচার থেকে এখনও মুখ্যমন্ত্রীর ছবি কেন সরানো হয়নি, তা নিয়ে কমিশনকে বিঁধেছেন তিনি। তৃণমূলের প্রার্থী তালিকা নিয়েও কড়া সমালোচনা করে শুভেন্দু দাবি করেন, এই তালিকার জেরে শাসকদলের অন্দরেই ক্ষোভের আগুন জ্বলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *