মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে এককাট্টা বিরোধীরা লোকসভা ও রাজ্যসভায় পেশ হচ্ছে ইমপিচমেন্ট প্রস্তাব

মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে এককাট্টা বিরোধীরা লোকসভা ও রাজ্যসভায় পেশ হচ্ছে ইমপিচমেন্ট প্রস্তাব

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে কোমর বেঁধে নামল বিরোধী শিবির। এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে ভোটারদের সাংবিধানিক অধিকার হরণ ও জালিয়াতির অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুরু করা এই লড়াইয়ে পূর্ণ সমর্থন জানিয়েছে ইন্ডিয়া ব্লকের অধিকাংশ সাংসদ। এই অসংবিধানিক ও স্বৈরাচারী পদক্ষেপের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের আনা ইমপিচমেন্ট প্রস্তাবে ইতিমধ্যেই সই সংগ্রহের কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে।

সংসদীয় সূত্রের খবর অনুযায়ী, লোকসভার ১০০ জন এবং রাজ্যসভার ৫০ জন সাংসদের সমর্থনের প্রয়োজন থাকলেও ইতিমধ্যেই সেই সংখ্যা পার হয়ে গিয়েছে। বর্তমানে লোকসভায় ১৩০ জন এবং রাজ্যসভায় ৬০ জন সাংসদের সই সংগ্রহ করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের লোকসভার ডেপুটি লিডার শতাব্দী রায় এবং রাজ্যসভার চিফ হুইপ নাদিমুল হক এই প্রক্রিয়াটি তদারকি করছেন। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার লোকসভায় এবং শুক্রবার রাজ্যসভায় এই ইমপিচমেন্ট প্রস্তাব জমা দেওয়া হতে পারে বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *