মুখ্য নির্বাচন কমিশনারের কলকাতা সফর: আজ কালীঘাটে জ্ঞানেশ কুমার

মুখ্য নির্বাচন কমিশনারের কলকাতা সফর: আজ কালীঘাটে জ্ঞানেশ কুমার

রাজ্যে আসন্ন নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে দুদিনের সফরে কলকাতায় পৌঁছেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সোমবার সফরের শুরুতেই তিনি কালীঘাটে যাবেন এবং মন্দির দর্শন করবেন। এরপর প্রশাসনিক কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর।

নির্বাচন পরিচালনার সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এদিন গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। রাজ্য নির্বাচন কমিশনের প্রস্তুতি পর্যালোচনার পাশাপাশি অবাধ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করাই এই সফরের মূল লক্ষ্য বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *