মুর্শিদাবাদে মমতার মেগা সভা ও শুভেন্দুর গড়ে অভিষেকের ঝোড়ো প্রচার ঘিরে সরগরম রাজ্য রাজনীতি

মুর্শিদাবাদে মমতার মেগা সভা ও শুভেন্দুর গড়ে অভিষেকের ঝোড়ো প্রচার ঘিরে সরগরম রাজ্য রাজনীতি

রাজ্যে লোকসভা নির্বাচনের উত্তাপ বাড়তেই প্রচারে সর্বশক্তি নিয়োগ করেছে তৃণমূল কংগ্রেস। সেই লক্ষ্যেই আজ উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে ম্যারাথন প্রচার চালাবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রের খবর, মুখ্যমন্ত্রী আজ মুর্শিদাবাদ ও মালদা জেলায় তিনটি গুরুত্বপূর্ণ জনসভা করবেন। সাগরদিঘি ও সুতির জনসভা সেরে তিনি মালদার বৈষ্ণবনগরে ভোটারদের উদ্দেশ্যে বার্তা দেবেন।

অন্যদিকে, দক্ষিণবঙ্গে সংগঠনের হাল ধরতে আজ ময়দানে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ার তালড্যাংরায় একটি বিশাল জনসভা করার পর তিনি সোজা চলে যাবেন পূর্ব মেদিনীপুরের কাঁথিতে। সেখানে শুভেন্দু অধিকারীর গড়ে দলের শক্তিবৃদ্ধি করতে স্থানীয় নেতৃত্বকে নিয়ে একটি ঘরোয়া বৈঠক করার কথা রয়েছে তাঁর। রাজনৈতিক মহলের মতে, প্রতিপক্ষের খাসতালুকে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

ভোটের আগে সংগঠনকে আরও মজবুত করতে এবং জনসংযোগ বাড়াতে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বর্তমানে উত্তর থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই চষে বেড়াচ্ছেন। বিশেষ করে মুর্শিদাবাদ ও মেদিনীপুরের মতো রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ জেলাগুলোতে বাড়তি নজর দেওয়া হচ্ছে। উন্নয়নের খতিয়ান সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি প্রতিপক্ষের মোকাবিলায় নিজেদের রণকৌশল ঝালিয়ে নিতেই এই হেভিওয়েট প্রচার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *