স্ত্রীর সঙ্গে সম্পর্কের সন্দেহ! ডেকে নিয়ে মাধ্যমিক পরীক্ষার্থী ভাইকে খুন—চাঞ্চল্য

স্ত্রীর সঙ্গে সম্পর্কের সন্দেহ! ডেকে নিয়ে মাধ্যমিক পরীক্ষার্থী ভাইকে খুন—চাঞ্চল্য

মুর্শিদাবাদের সাগরপাড়া থানার পাঁজরাপাড়া এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থী শাহিন মণ্ডলকে (১৬) গলা কেটে খুনের অভিযোগে তার খুড়তুতো দাদা বাপি মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২০ জানুয়ারি একটি পেঁয়াজ খেত থেকে শাহিনের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ঘটনার ৪৭ দিন পর ইলেকট্রিক মিস্ত্রি বাপিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে পাঠায় পুলিশ এবং তদন্তে উঠে আসা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

তদন্তে জানা গেছে, খুনের পর অভিযুক্ত বাপি নিজে উপস্থিত থেকে খুনিকে গ্রেপ্তারের দাবি জানিয়ে বিক্ষোভ করেছিলেন, যাতে কারও সন্দেহ না হয়। তবে পুলিশের জালে ধরা পড়ে যায় সে। খুনের সময় শাহিনের পা বাঁধতে ব্যবহৃত কাপড়ের টুকরো এবং মাথায় পাওয়া নমুনার সাথে বাপির বাড়িতে পাওয়া উপকরণের হুবহু মিল মেলায় পুলিশের সন্দেহ দৃঢ় হয়।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাপির স্ত্রীর সঙ্গে শাহিনের অবৈধ সম্পর্কের জেরেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। যদিও অভিযুক্ত বাপি এবং তার পরিবার এই অভিযোগ অস্বীকার করেছে। ডোমকলের এসডিপিও শুভম বাজাজ জানিয়েছেন, উদ্ধার হওয়া ফরেনসিক প্রমাণের ভিত্তিতেই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বর্তমানে পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার নেপথ্যে থাকা সঠিক কারণ খতিয়ে দেখছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *