মুর্শিদাবাদ জেলা কংগ্রেসে বড়সড় রদবদল, নতুন দায়িত্ব পেলেন তাপস দাশগুপ্ত
March 9, 20267:51 am

মুর্শিদাবাদ জেলা কংগ্রেসে বড়সড় সাংগঠনিক রদবদল করা হয়েছে। কান্দি মহকুমা কংগ্রেসের সভাপতি পদ থেকে প্রাক্তন বিধায়ক সফিউল আলম খানকে সরিয়ে তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে তাপস দাশগুপ্তকে। দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও গতিশীলতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
এছাড়া সাংগঠনিক কাজের সুবিধার্থে রঘুনাথগঞ্জ ১ ব্লকের প্রাক্তন সভাপতি হামদুল শেখকে জেলা কংগ্রেসের সম্পাদক এবং ভগবানগোলা ২ ব্লকের নেতা সাদেক আলিকে জেলা কমিটির সদস্য করা হয়েছে। জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস জানিয়েছেন, একান্তই সাংগঠনিক প্রয়োজনে এই রদবদল কার্যকর করা হয়েছে।