মৃত না জীবিত? পুতিনের দেশে কি গোপন চিকিৎসা চলছে মোজতবা খামেনেইর

মৃত না জীবিত? পুতিনের দেশে কি গোপন চিকিৎসা চলছে মোজতবা খামেনেইর

মৃত্যুজল্পনা উড়িয়ে হঠাৎই গোপন ডেরা থেকে নতুন বার্তা দিলেন ইরানের সুপ্রিম লিডার মোজতবা খামেনেই। ইজরায়েল ও আমেরিকার আগ্রাসনের মুখে ইরানের পাশে দাঁড়ানোর জন্য ইরাকের জনগণকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন তিনি। গত ২৮ সেপ্টেম্বর পিতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর পর মোজতবা দায়িত্ব নিলেও তাকে এখনও প্রকাশ্যে দেখা যায়নি।

এরই মাঝে কুয়েতি সংবাদমাধ্যম ‘আল-জারিদা’ দাবি করেছে, মোজতবা গুরুতর আহত এবং বর্তমানে রাশিয়ায় চিকিৎসাধীন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, খোদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন এবং ব্যক্তিগত উদ্যোগে তাকে মস্কোতে উড়িয়ে নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছেন। রাশিয়া এই খবরের সত্যতা নিশ্চিত না করলেও সরাসরি উড়িয়ে দেয়নি, যা রহস্য আরও ঘনীভূত করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *