মেট্রো স্টেশনের সামনে রাস্তা নোংরা করায় চালকের ওপর চটলেন তরুণ, ভাইরাল ভিডিও

মেট্রো স্টেশনের সামনে রাস্তা নোংরা করায় চালকের ওপর চটলেন তরুণ, ভাইরাল ভিডিও

দিল্লির একটি মেট্রো স্টেশনের সামনে গাড়ি দাঁড় করিয়ে খাবার খাওয়ার সময় রাস্তার ওপর প্যাকেট ফেলে নোংরা করার অভিযোগ উঠল এক চালকের বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শী এক তরুণ বাধা দিলে ওই চালক কর্ণপাত না করে উল্টে আরও আবর্জনা ছুড়তে থাকেন। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে দেখা যায়, প্রতিবাদী তরুণ চালককে রাস্তা পরিষ্কার করার অনুরোধ জানালেও তিনি তা উপেক্ষা করে গাড়ি থেকে নেমে চলে যান। ক্ষুব্ধ তরুণ জানান, বিদেশ থেকে ফেরার পরপরই এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ দেখে তিনি স্তম্ভিত। তিনি আরও অভিযোগ করেন, সাধারণ নাগরিক হিসেবে অনেকেরই ন্যূনতম সামাজিক দায়বদ্ধতা নেই।

ভিডিওটি নজরে আসতেই নড়েচড়ে বসেছে দিল্লি পুলিশ। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট এলাকার ট্রাফিক ইন্সপেক্টরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। অভিযুক্ত চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে খবর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *