মেডিক্যাল কলেজে ছাত্রীকে প্রেম প্রস্তাব অধ্যাপকের, গণধোলাই ও জুতোপেটার পর সাসপেন্ড

মেডিক্যাল কলেজে ছাত্রীকে প্রেম প্রস্তাব অধ্যাপকের, গণধোলাই ও জুতোপেটার পর সাসপেন্ড

কর্নাটকের শ্রী সিদ্ধার্থ মেডিক্যাল কলেজে এক ছাত্রীকে প্রকাশ্য ক্লাসরুমে প্রেম প্রস্তাব দেওয়ার অভিযোগে আব্দুল নামে এক সহকারী অধ্যাপককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত অধ্যাপক ক্লাসের মাঝেই হাঁটু গেড়ে বসে ওই ছাত্রীকে ‘আই লাভ ইউ’ বলেন এবং সহপাঠীদের চকলেট বিলি করেন। ছাত্রীর দাবির বিপরীতে অধ্যাপক দাবি করেন যে, ওই ছাত্রীই আগে তাঁকে সিসিটিভি ফুটেজে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন।

এই ঘটনার ভিডিও দ্রুত ছড়িয়ে পড়লে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ পড়ুয়ারা অধ্যাপককে ঘিরে ধরে জেরা শুরু করলে পরিস্থিতি মারধরের পর্যায়ে পৌঁছায়। এক পর্যায়ে ওই ছাত্রী এবং অন্য ছাত্ররা মিলে অধ্যাপককে জুতোপেটা ও গণধোলাই দেয়। আহত অবস্থায় কোনোক্রমে ক্যাম্পাস থেকে পালিয়ে প্রাণ বাঁচান অভিযুক্ত শিক্ষক।

স্বরাষ্ট্রমন্ত্রী জি. পরমেশ্বরা-র মালিকানাধীন এই শিক্ষা প্রতিষ্ঠানটি ঘটনার গুরুত্ব বিবেচনা করে তড়িঘড়ি তদন্ত কমিটি গঠন করেছে। কলেজ কর্তৃপক্ষ অভিযুক্ত অধ্যাপককে সাসপেন্ড করার পাশাপাশি পুলিশি প্রক্রিয়াও শুরু করেছে। বর্তমানে ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখতে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *