মেয়ের ভবিষ্যতের দুশ্চিন্তা উধাও হবে এই ৩ বিনিয়োগে

আজকের দিনে আকাশছোঁয়া মূল্যস্ফীতির বাজারে মেয়ের পড়াশোনা কিংবা বিয়ের খরচ নিয়ে দুশ্চিন্তায় থাকেন প্রায় সব বাবা-মা। মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ছোটবেলা থেকেই সঠিক আর্থিক পরিকল্পনা করা জরুরি। আপনার আদরের কন্যার জন্য নিরাপদ ও লাভজনক বিনিয়োগের সেরা তিনটি উপায় নিচে দেওয়া হলো।
সুকন্যা সমৃদ্ধি যোজনা
সরকারি এই প্রকল্প মেয়েদের জন্য সবচেয়ে জনপ্রিয়। ১০ বছরের কম বয়সী মেয়ের নামে এই অ্যাকাউন্ট খোলা যায়। এতে আকর্ষণীয় সুদের হারের পাশাপাশি দীর্ঘ মেয়াদে বড় অংকের তহবিল গঠন করা সম্ভব। মেয়ের বয়স ২১ বছর হলে সুদে-আসলে পুরো টাকা তোলা যায়, যা উচ্চশিক্ষা বা বিয়ের খরচে বড় যোগান দেয়।
পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ
নিরাপদ ও নিশ্চিত আয়ের জন্য পিপিএফ একটি নির্ভরযোগ্য মাধ্যম। ১৫ বছর মেয়াদী এই প্রকল্পে বিনিয়োগ করে একটি বড় ফান্ড তৈরি করা যায়। এতে বছরে সর্বোচ্চ ১.৫ লাখ টাকা পর্যন্ত জমা রাখা সম্ভব এবং ম্যাচিউরিটির পর সময়সীমা আরও বাড়ানো যায়।
ইউইআইপি এবং মিউচুয়াল ফান্ড এসআইপি
বিনিময়ের পাশাপাশি বিমার সুবিধাও চাইলে ইউনিট লিঙ্কড ইন্স্যুরেন্স প্ল্যান বা ইউলিপ একটি ভালো বিকল্প। এর একটি অংশ বিমার সুরক্ষায় এবং বাকি অংশ শেয়ার বাজারে বিনিয়োগ হয়। এছাড়া মিউচুয়াল ফান্ডে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা এসআইপি করার মাধ্যমে দীর্ঘ মেয়াদে চক্রবৃদ্ধি হারে বড় মুনাফা অর্জন করা সম্ভব। আয়কর ছাড়ের সুবিধাও এই বিনিয়োগগুলোতে পাওয়া যায়।