মোদির ‘উজ্জ্বলা’ ফানুস ফুটো, গ্যাস কেনার সামর্থ্য নেই, ৮১% দেশবাসীর জ্বালানি সেই কাঠ

মোদির ‘উজ্জ্বলা’ ফানুস ফুটো, গ্যাস কেনার সামর্থ্য নেই, ৮১% দেশবাসীর জ্বালানি সেই কাঠ

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)-র সাম্প্রতিক রিপোর্টে উজ্জ্বলা যোজনার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। সমীক্ষায় দেখা গেছে, নাম নথিভুক্ত থাকলেও ৮১ শতাংশ দেশবাসী চড়া দামের কারণে রান্নার গ্যাস ব্যবহারে অক্ষম। বিকল্প হিসেবে তারা কাঠ বা কয়লাকেই বেছে নিচ্ছেন।

রিপোর্ট অনুযায়ী, নিম্ন আয়ের পরিবারগুলোর পক্ষে বছরে ১২টি সিলিন্ডার কেনা আসাম্ভব হয়ে দাঁড়িয়েছে। অধিকাংশ ক্ষেত্রে পুরুষরাই জ্বালানির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন। সরকারি ভরতুকি সত্ত্বেও সাধারণ মানুষের কাছে এলপিজি সিলিন্ডার এখনও অত্যন্ত ব্যয়বহুল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *