মোদীর ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি কি দেশের সাথে বিশ্বাসঘাতকতা? রাহুলের মন্তব্যে তোলপাড়!
March 9, 20267:27 pm

কেরালার তিরুবনন্তপুরমে এক জনসভায় রাহুল গান্ধী ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিকে ‘বিশ্বাসঘাতকতা’ বলে তোপ দাগেন। তাঁর দাবি, মোদী সরকার মার্কিন চাপে কৃষি, জ্বালানি ও তথ্যের সুরক্ষা বিসর্জন দিয়েছে, যা দেশের ক্ষুদ্র কৃষক ও অর্থনীতির অপূরণীয় ক্ষতি করবে। এছাড়া ইউডিএফ ক্ষমতায় এলে একগুচ্ছ জনকল্যাণমূলক প্রকল্পের ঘোষণাও করেন তিনি।