মোদী-ঝড়ে কি তবে বাংলা জয়? কলকাতায় মেগা রোডশো আর নীতিন নবীনের বিশেষ রণকৌশলে তুঙ্গে বিজেপির প্রস্তুতি

মোদী-ঝড়ে কি তবে বাংলা জয়? কলকাতায় মেগা রোডশো আর নীতিন নবীনের বিশেষ রণকৌশলে তুঙ্গে বিজেপির প্রস্তুতি

রাজ্য রাজনীতির ময়দানে এবার সবথেকে বড় চমক দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী দেড় মাসে রাজ্যে অন্তত ১০টি জনসভা এবং কলকাতায় এক ঐতিহাসিক মেগা রোডশোর ব্লু-প্রিন্ট তৈরি করেছে পদ্ম শিবির। উত্তর থেকে দক্ষিণ— সর্বত্র জনজোয়ার তৈরি করতে মরিয়া বিজেপি নেতৃত্ব। শুধু তাই নয়, বিশেষ মিশন নিয়ে ২৪ মার্চ কলকাতায় পা রাখছেন কেন্দ্রীয় নেতা নীতিন নবীন। সাংগঠনিক রিপোর্ট খতিয়ে দেখে বুথ স্তরে শক্তি বাড়াতে টানা বৈঠক করবেন তিনি। ৩০ মার্চ রামনবমীর পর থেকেই শুরু হতে চলেছে মোদীর সেই হাই-ভোল্টেজ প্রচার অভিযান যা বদলে দিতে পারে বাংলার ভোটের সমীকরণ। অন্যদিকে আইএসএফ-এর ৩৩ আসনে প্রার্থী ঘোষণা এবং তৃণমূলের পাল্টা স্ট্র্যাটেজি ঘিরে এখন সরগরম রাজ্য রাজনীতি। মোদী-শাহের এই ঝোড়ো ব্যাটিং কি শেষ পর্যন্ত নবান্নের দখল নিতে পারবে? সেদিকেই তাকিয়ে গোটা দেশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *