কেন্দ্রীয় সরকারকে নিশানা অভিষেকের, তোপ দাগলেন ডোনাল্ড ট্রাম্প প্রসঙ্গে

কেন্দ্রীয় সরকারকে নিশানা অভিষেকের, তোপ দাগলেন ডোনাল্ড ট্রাম্প প্রসঙ্গে

কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, দেশের জ্বালানি আমদানির সিদ্ধান্ত এখন ডোনাল্ড ট্রাম্পের ইঙ্গিতে নিয়ন্ত্রিত হচ্ছে। যা দেশের জন্য দুর্ভাগ্যজনক বলে তিনি মন্তব্য করেন। পাশাপাশি, অমিত শাহের সভায় তাঁর নাম বারবার উঠে আসার প্রসঙ্গ টেনে তিনি বিজেপির তীব্র সমালোচনা করেন।

অভিষেক আরও অভিযোগ করেন, বিজেপির মূল লক্ষ্য তাঁকে রাজনৈতিকভাবে কোণঠাসা করা। তাঁর দাবি, বাইরের ভোটারদের অন্তর্ভুক্ত করে নির্বাচনে কারচুপির চেষ্টা করলেও শেষ পর্যন্ত বিজেপির সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *