মোদী সরকারের ভুলে রাস্তায় আমজনতা! মধ্যপ্রাচ্য সংকটে দেশ কি দেউলিয়ার পথে?

মোদী সরকারের ভুলে রাস্তায় আমজনতা! মধ্যপ্রাচ্য সংকটে দেশ কি দেউলিয়ার পথে?

দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মোদী সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে দাবি করেছেন, কেন্দ্রীয় সরকারের দূরদর্শিতার অভাবেই আজ ভারত ভয়াবহ অর্থনৈতিক মন্দার মুখে দাঁড়িয়ে। যুদ্ধ পরিস্থিতি জানা থাকা সত্ত্বেও কেন কোনো বিকল্প পরিকল্পনা বা ‘ব্যাকআপ প্ল্যান’ ছিল না, সেই প্রশ্ন তুলেছেন তিনি।

শেয়ার বাজারে ধস থেকে রান্নার গ্যাসের হাহাকার— সবকিছুর জন্যই কেন্দ্রের প্রস্তুতিহীনতাকে দায়ী করেছেন কেজরিওয়াল। তিনি জানান, আন্তর্জাতিক বাজারে অস্থিরতার জেরে টাকার দাম রেকর্ড তলানিতে ঠেকেছে, যার সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের পকেটে। জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করতে সরকার ব্যর্থ হওয়ায় দেশজুড়ে বিশৃঙ্খলা তৈরি হয়েছে।

আম আদমি পার্টির নেতার অভিযোগ, এলপিজি সংকটের কারণে সাধারণ মানুষ রোদে পুড়ে লাইনে দাঁড়িয়ে আছে, বন্ধ হয়ে যাচ্ছে ছোট ব্যবসা। এমনকি কর্মসংস্থান হারিয়ে হাজার হাজার শ্রমিক আজ দিশেহারা। মোদী সরকারের কূটনৈতিক ও প্রশাসনিক গাফিলতির সাজা কেন বারবার দেশের সাধারণ মানুষ ও দিনমজুরদের ভোগ করতে হবে, সেই প্রশ্ন তুলে সরব হয়েছেন কেজরিওয়াল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *